• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ক্যান্সারে আক্রান্ত কবি প্রগতি খীসার চিকিৎসার্থে রাঙামাটিতে চাকমা নাটক মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2019   Saturday

থায়রয়েড ক্যান্সারে আক্রান্ত কবি, গীতিকার ও সাহিত্যিক প্রগতি খীসার চিকিৎসা সহায়তার লক্ষ্যে রাঙামাটিতে মঞ্চায়ন করা হয়েছে চাকমা ভাষার নাটক ‘কর্মফল’।

 

রাঙামাটি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউট হলে ওই নাটকটি মঞ্চস্থ হয়। সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত মঞ্চায়ন করা নাটকটি মাতিয়েছে উপস্থিত দর্শকদের।

 

নাটকটি মঞ্চায়নের মাধ্যমে প্রগতি খীসার চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা করেছে, প্রগতি খীসার নেতৃত্বাধীন স্থানীয় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট এবং তানঝাঙ্ শিল্পী গোষ্ঠী। প্রগতি খীসা সংগঠন দুটির সভাপতি। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ে অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নাটকটি রচনা করেছেন বিশিষ্ট নাট্যকার, কবি ও সাহিত্যিক শিক্ষাবিদ মৃত্তিকা চাকমা। এর পূর্ণাঙ্গ নাট্যরুপ দিয়ে নাটকটি পরিচালনা ও নির্দেশনায় ছিলেন, সাংবাদিক, কথাশিল্পী ও নাট্যকার সুশীল প্রসাদ চাকমা। ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট ও তানঝাং শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সচিব চাকমা নবীন। এতে অভিনয় করেছেন, সংগঠনটির এক ঝাঁক উচ্চ শিক্ষার্থী। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ