• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বরকলে আব্দুর রহমান কর্তৃক দখলকৃত জমি ফেরত পেতে ৪০ পরিবারের সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2019   Tuesday

রাঙামাটির বরকল উপজেলা কলাবুনিয়া বামল্যান্ড (১৫২গোরস্থান মৌজা) এলাকার চিহ্নিত ভুমিদস্যু, চাঁদাবাজ, মামলাবাজ, আব্দুর রহমান ও তার গং এর ভুমিদস্যুতা থেকে রক্ষা পেতে  মঙ্গলবার এলাকার ভুক্তভোগী ৪০ পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

 

রাঙামাটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৪০ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মনিরুজ্জামান।

 

এসময় সুন্দর সিং চাকমা, জাহানারা বেগম,ইমদাদ শেখ, মানিনুর বেগমসহ  ভূক্তভোগী ৪০ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে  দাবী করা হয়, বরকল উপজেলার  আইমা ছড়া ইউনিয়নের  ভূমি দস্যূ  আব্দুর রহমান তার সন্ত্রাসী বাহিনী ও কাগজপত্র জালিয়াতি করে  কলাবুনিয়া, বামল্যান্ড(গোরস্থান) এলাকার নিরীহ হতদরিদ্র ৪০ পরিবারের  ২৮ একর জমি জবর দখল করে নেয়। এসব পরিবারের একমাত্র অবলম্বন হচ্ছে চাষাবাদের জমি। এছাড়া আব্দুর রহমানের দখলে রয়েছে তিন শত একর জমি। এমনকি নিরাপত্তা বাহিনীর ১৮ একর জায়গা তার জালিয়াতি থেকে রেহাই পায়নি।  তার বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা,হামলা,নির্যাতন  নেমে আসে। তাই  বর্তমানে এসব পরিবার চরম হতাশা ও আতংকে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে। প্রশাসনের কাছে দ্বারে দ্বারে ঘুরলেও  এখনো কোন প্রকার প্রতিকার  পাননি তারা।

 

সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, আবদুর রহমান এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাতারাতি করে তার মেয়ের জামাইসহ আওয়ামীলীগ হয়ে যান। নব্য আওয়ামীলীগ হয়েই এলাকার দরিদ্র পরিবারগুলোর উপর হামলে পড়ে। এলাকার সহজ সরল মানুষকে বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে সর্বস্ব কেড়ে নিয়ে এলাকা ছাড়া করেছে।

 

সংবাদ সন্মেলনে হতদরিদ্র ৪০ পরিবারের জমি উদ্ধার করে ফেরত প্রদানসহ ভূমি দস্যূ আব্দুর রহমানকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়েছে।

 

এ ব্যাপারে আবদুর রহমানের সাথে মুঠোফোনে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন দল করেন না এবং কাউকে ক্ষমতাও দেখাননি।  কোর্টে মামলা  রয়েছে পত্রিকায় প্রকাশের পর কথা বলবো।

 

বরকল থানার অফিসার ইনচার্জ কাজি জসিম উদ্দিন বলেন, ভূক্তভোগী ৪০ পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি। তবে যদি কেউ অভিযোগ করতে থানায় আসেন তাহলে তাদেরকে অবশ্যই পুলিশের পক্ষ থেকে আইনী সহায়তা দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ