• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে গ্রামীণ বন ও পানির উৎসস্থল রক্ষার্থে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2019   Thursday

পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য, গ্রামীণ বন, পানির উৎসস্থল ঝিরি, ঝর্ণা রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, পাহাড়ের বন উজাড় হওয়ার ফলে জীববৈচিত্র্য বিলুপ্তসহ প্রাকৃতিক দুর্যোগের মতো ভয়াবহ ঘটনা ঘটে চলেছে। এ দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে সংরক্ষিত ও গ্রামীণ বনগুলোকে রক্ষা করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

 

বৃহস্পতিবার এসআইডি-সিএইচটি-ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রকল্পের আওতায় ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) কমুনিটিজ কমিটি ও সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে গ্রামীণ সাধারণ বন ও পানির উৎসস্থল রক্ষার্থে দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া’র সভাপতিত্বে জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চাথোয়াই প্রু মারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা’সহ জেলা প্রশাসন ও বনবিভাগের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

 

কর্মশালায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের প্রাকৃতিক মৌজা বন রক্ষার পাশাপাশি ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের আয়বর্ধনমূলক কাজের জন্য পার্বত্য মন্ত্রণালয় হতে জেলা পরিষদের মাধ্যমে ইতিমধ্যে জেলার ৬টি উপজেলার ১৫১২টি পরিবারের প্রত্যেককে ৭হাজার টাকা করে প্রদান করা হয়েছে। যার মাধ্যমে তারা বাড়ীর পাশে বা পরিত্যক্ত পাহাড়ে চাষাবাদের পাশাপাশি গবাদী পশু পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। তিনি গত বছর ভূমিধ্বসে ১২০জনের প্রাণহানির কথা উল্লেখ করে বলেন, আগে কখনো এ ধরনের অতিবৃষ্টি বা বন্যা হতোনা। বন উজাড় হওয়ার ফলেই এধরনের ঘটনা ঘটছে। তাই গ্রামীণ পর্যায়ে যেসকল আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক বা সভা হয় সেখানে জলবায়ু পরিবর্তন রোধের সচেতনতামূলক বিষয়গুলো বলতে হবে। এভাবে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতনতামূলক বার্তাগুলো সাধারণ মানুষদের কাছে পৌছে দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ