• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

আবরার হত্যার প্রতিবাদে রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2019   Wednesday

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার ও বুয়েট ভিপির পদত্যাগের দাবিতে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

 

প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা প্রগতিশীল ছাত্রজোটের সম্বনয়ক অভিজিৎ বড়ুয়া। সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক প্রান্ত রনি, সদস্য অসীম দাশ, অয়ন চক্রবর্তী, নিউটন চাকমা, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সুজন তঞ্চঙ্গ্যা, সুনীল কান্তি চাকমা, আশাধন চাকমা প্রমুখ। জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে সমাবেশ শেষে ফের বিক্ষোভ মিছিলটি শহরের কাটাপাহাড় গলিরমুখে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্র ইউনিয়ন ও জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে  রাঙামাটি শহরের বনরূপা কাটাপাহাড় গলিরমুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা ছাত্রজোটের নেতারা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

 

সমাবেশে বক্তারা বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ছাত্রলীগের একক আধিপত্য বিরাজ করছে। হল থেকে শুরু করে বিদ্যালয়গুলোতে ত্রাসের রাজত্ব করছে ছাত্রলীগ। এর আগে বিশ^জিৎ দাস, ঢাবি ছাত্র এহসানসহ অসংখ্য হত্যাকান্ডে ছাত্রলীগ জড়িত রয়েছে। কিন্তু এসব ঘটনায় নজির সৃষ্টিকারী বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় দেশ আজ নিরাপত্তাহীনতায় ভূগছে। সাধারণ মানুষ শুরু করে কারোই জীবনের নিশ্চয়তা নেই।’

 

সমাবেশে ছাত্রজোটের নেতারা আবরার হত্যাকান্ডের বিচার দাবি জানান। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের ত্রাসের রাজত্ব বন্ধ করা এবং সন্ত্রাসীদের হল ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ