• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2019   Sunday

ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাতৃভাষা শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

 তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের এগিয়ে নিতে মাতৃভাষার উপর পাঠ্য বই তৈরী করে বিনামূল্যে প্রদান করেছে। শিক্ষার্থীদের মাতৃভাষার উপর পড়ানোর জন্য পরিষদের অর্থায়নে শিক্ষকদেরও প্রশিক্ষণ প্রদান করছি। শিক্ষকরা যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা সঠিক শিক্ষা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

রোববার রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সচিবালয় প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মোঃ মুস্তাফিজুর রহমান, রাঙামাটি পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ সারওয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, এলজিইডি রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব চৌধুরী’সহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ