• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে তিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2019   Monday

রাঙামাটির বরকলে সোমবার প্রাথমিক বিদ্যালয় ও পাড়া কেন্দ্রে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ  ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

তিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৮- ১৯ অর্থ বছরের লোকাল গর্ভন্যান্স সাপোর্ট এজেন্ট (এলজিএসপি-৩)শীর্ষক  প্রকল্পের আওতায় বরকল  ইউনিয়ন পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমার    সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে  আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময়  উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক তিমির বরন চাকমা ও দীমান দেওয়ান বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমা অাইমাছড়া ইউনিয়ন পরিষদের সচিব সোনা রঞ্জন চাকমা বড় হরিণা ইউনিয়ন পরিষদের সচিব রিটু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।                    

     

অনুষ্ঠানে উপজেলার ৩ ইউনিয়নের মধ্যে বরকল ইউনিয়নে দোছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ জন ও  চাক্কাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ১৫ টি পাড়া কেন্দ্রে শিক্ষার উপকরণ ও অন্যান্য সামগ্রী অাইমাছড়া ইউনিয়নে ৭টি পাড়া কেন্দ্রে শিক্ষার উপকরণ ও অন্যান্য সামগ্রী এবং বড় হরিণা ইউনিয়নে ডুলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৫ জনকে স্কুল ড্রেস, ও ১৮ টি পাড়া কেন্দ্রে ১৭০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ