• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2019   Monday

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে া বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমি  মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা পরিনয় চাকমা।  

 

এর আগে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি  মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য বিভাগকে প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং প্রকল্পটি বর্তমানে চলমান রয়েছে। তিনি বলেন, এ প্রকল্পটির মাধ্যমে জেলার সবকটি উপজেলার প্রত্যন্ত এলাকায় টিউবওয়েল ও রিংওয়েল’সহ বিভিন্ন পদ্ধতিতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। যে সমস্ত এলাকায় এখনো পানি সরবরাহের ব্যবস্থা হয়নি সেখানেও খুব শীঘ্রই কাজ শুরু হবে। সরকার ইতোমধ্যে দেশের সকল জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন নীতিমালা ও কৌশল প্রণয়ন করেছে। বর্তমান সরকার দেশের গণমানুষের কল্যাণের কথা যেভাবে চিন্তা করে তা পূর্বে অন্য কোন সরকার করেনি। তিনি বলেন, মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সকলকে।

 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তোমাদেরকে শরীর সুস্থ রাখার জন্য সঠিকভাবে চলতে হবে। সুস্থ থাকতে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করতে হবে। তিনি বলেন, একটি সুস্থ জাতিই পারে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ