• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়ি’র জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2019   Tuesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং দুয়ার জনকল্যাণ বৌদ্ধ বিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দান  সমাপ্ত হয়েছে। গেল সোমবার থেকে গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে সোমবার বিকাল ৫টা থেকে কোমর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবর সেলাই করে মঙ্গলবার  ভিক্ষু সংঘের উদ্দেশ্য দান করা হয়।

 

বিহার প্রাঙ্গনে পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, পানছড়ির পূজগাং প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, রাঙামটিরি নানিয়াচর উপজেলার ভূঁইয়ো আদাম আনন্দ কুটির বিদর্শন ভাবনা কেন্দের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান বংশ মহাস্থবির, পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ আদিকল্যাণ স্থবির, খাগাছড়ি গাছবান পারমিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শীল রক্ষিত স্থবির। অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

 

শিক্ষক ইন্দ্র লাল চাকমার, স্বপ্না চাকমা ও সজীব চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, শিক্ষক উদ্দীপন চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ