• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

পানছড়ি’র লোগাং বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2019   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বনবিহারে দু’দিন ব্যাপী(২২ ও ২৩অক্টোবর) ১৯-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

 

গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে কামর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে দান করা হয়।

 

সমাজ সেবক মুকুল চাকমা ও শিক্ষিকা রুপা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ ও আবািসক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, রাঙামাটি ফুরোমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, খাগড়াছড়ির ভাইবোনছড়ার মধ্যম প্রতিপদা অরন্য কুটিরর অধ্যক্ষ ব্রক্ষদত্ত মহাস্থবির, পানছড়ির পূজগাং প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহার থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির ও মেত্তাবংশ মহাথেরো, লোগাং বনবিহারে অধ্যক্ষ ধর্ম্মোত্তর স্থবির প্রমূখ।

 

অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ