• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩৫তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2019   Friday

বরকলের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দুদিন ব্যাপী ৩৫তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুবর্ণ থের কে মহাথের বরণ অনুষ্ঠান শুক্রবার সমাপ্ত হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাছোলা জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বরকল ও জুরাছড়ি আঞ্চলিক শাখা পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি বোধি প্রিয় মহাথেরো।  দানোত্তম কঠিন চীবর দানের তাৎপর্য, দান,শীল,ভাবনা বিষয়ে ধর্ম দেশনা দেন রাঙামাটি মৈত্রী বিহারের  ত্রিপিটক বিশারদ ভদন্ত পঞ্ঞাদ্বীপ থের( ভাবনা ভান্তে) , রাজ বন বিহারের বিনয় রক্ষিত ভিক্ষু ও ঢেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থেরো প্রমূখ। এসময় রাঙামাটি মৈত্রী বিহারের অধ্যক্ষ  পূণ্য জ্যোতি মহাথের চেগেয়্যাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলা নন্দ মহাথের ও আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষু।স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনার উপদেষ্টা কমিটির সদস্য অপুর মিত্র চাকমা ও বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাণ্ন চরণ চাকমা প্রমূখ। অনুষ্ঠানে রাগীব রাবেয়া কলেজের মাইকেল চাকমা ও ছাত্রী ববিতা চাকমার সঞ্চালনায় 

 

এসময় রাঙ্গামাটি মৈত্রী বিহারের অধ্যক্ষ  পূণ্য জ্যোতি মহাথের চেগেয়্যাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলা নন্দ মহাথের ও অাইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষু বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি দয়া ধন চাকমা সহ ভিক্ষু সংঘ ও বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন। 

 

ধর্মীয় আালোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় আচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান সহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। 

         

উল্লেখ্য, বৌদ্ধদের আজ থেকে আড়াই হাজার বছর আগে অর্থ্যাৎ গৌতম বুদ্ধের সময়কালে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা করে সারারাত ব্যাপী বৌদ্ধ সন্ন্যাসীদের গেরুয়া কাপড়(চীবর) বুনে গৌতম বুদ্ধকে দান করেছিলে৷বিশাখা কর্তৃক প্রবর্তিত কঠিন চীবর দানকে সফল করতে কঠিন চীবর দান করে  আসছে বৌদ্ধ ধর্মালম্বী পূণ্যার্থীরা। তারই ধারাবাহিকতায়  এই কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ