• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে ১৫ দিনের ফ্রিল্যান্সিং ও আউটসোসিং প্রশিক্ষণ কোসের্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2015   Tuesday

রাঙামাটিতে মঙ্গলবার থেকে ১৫ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং ও আউটসোসিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন প্রশিক্ষণ মিলনায়তনে প্রশিক্ষণ কোর্স উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল হক’সহ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালা শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পশুপালনের উপর প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে চেয়ারম্যান ও কর্মকর্তারা সনদপত্র বিতরণ করা হয়।

 

প্রথম দিন ফ্রিল্যান্সার এসোসিয়েশনের প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করে।  জেলার বিভিন্ন উপজেলার যুবক-যুবতীরা এতে অংশ নেয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, যুবকদের বাদ দিয়ে দেশকে কখনো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, যুবকরাই দেশের শক্তি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যেমন দেশকে স্বাধীন করার পেছনে যুবকদের অবদান ছিল তেমনি এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে যুবকদের কোন বিকল্প নেই।

 

তিনি আরও বলেন, যুবক-যুবতীরা নিজেদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে এমন অনেক নজির রয়েছে। মাত্র তিন হাজার টাকায় ফ্রিল্যান্সিং/আউটসোসিং প্রশিক্ষণ কোর্সের জেলার বেকার যুবক-যুবতীদের জন্য একটি বড় প্রাপ্তী। এ প্রাপ্তীটিকে কাজে লাগিয়ে নিজেদেরকে আরও স্বাবলম্বী করে তুলতে পারলে পরিবার সমাজ তথা দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ