• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে
পাহাড়ের অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে-দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2019   Wednesday

পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নিজ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি অভিযোগ করেন পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো পার্বত্য অঞ্চলে আওয়ামীলীগের রাজনীতি ধ্বংস করার জন্য আওয়ামীলীগের নেতা-কর্মীদের বাছাই করে হত্যা করছে।

 

বুধবার (রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিলাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত সম্পাদক অংচাখই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা ক্যারল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চিত্তরঞ্জন দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য বাদল কান্তি দে, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, দপ্তর সম্পাদক প্রদীপ দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এর আগে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।

 

তিনি আরো  অভিযোগ করে বলেন, আঞ্চলিক সংগঠন কর্তৃক পাহাড়ের সাধারণ জনগন ও নেতা-কর্মীদের  হুমকি দেওয়া হয়। আওয়ামীলীগ থেকে পদত্যাগ করার জন্য। আওয়ামীলীগের রাজনীতি করা যাবে না। কিন্তু আওয়ামীলীগকে পার্বত্য অঞ্চলের জনগণ ভালোবাসে। তাই পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর মৃত্যুর হুমকি উপেক্ষা করে আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছে। 

 

এই জন্য পার্বত্য অঞ্চলের জনগণকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  পার্বত্য অঞ্চলের অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার জন্য নিজ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ