• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে জাতীয় সমবায় দিবস উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2019   Saturday

শনিবার বিলাইছড়ি উপজেলাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।


“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ সেলিম, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ইউসিসি চেয়ারম্যান সাথোয়াই মার্মা, বিলাইছড়ি বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ দাশ ও বিলাইছড়ি মোটর সাইকেল মালিক সমিতির সহ-সভাপতি জীবলাল চাকমা।


এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ করা হয়। এবং বিলাইছড়ি মোটর সাইকেল মালিক সমবায় সমিতি লিঃ এর সদস্যগণও তাদের আলাদা ব্যানারে র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালি পরবর্তী জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।


এ সময় বক্তারা বলেন, বিশ্বাস ও একতাবদ্ধতা না থাকলে সমিতি টিকিয়ে রাখা সম্ভব না। এবং পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমিতির সফলতা নির্ভর করে। তারা সমবায়কে সুন্দর বাংলাদেশ গড়ার একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আজকের সমবায় দিবস পালনের সফলতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ