• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

নানা কর্মসূচির মধ্যদিয়ে রাঙামাটিতে অনলাইন ব্লাড ব্যাংক জীবন’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2019   Monday

 

 

 

র‌্যালী, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে পাহাড়ের সর্ব প্রথম অনলাইন ব্লাড ব্যাংক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত দেশ সেরা সামাজিক সংগঠন জীবন’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে সংগঠনটি  সোমবার  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাণিজ্যিক এলাকা বনরুপায় এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জীবন’র প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) এর সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এছাড়াও  ক্রীড়াবিদ আবু শাহাদাৎ মোঃ সায়েম, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনিবাহী কমিটির সদস্য ও সাংবাদিক সোলায়মান চৌধুরী, রাঙামাটি পাবলিক কলেজের প্রফেসর আদনান পাশা সুজা, রাঙামাটি আর্ট একাডেমীর শিক্ষক ইব্রাহিম, জীবনের সহ-সভাপতি ইউনুছ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

 

পার্বত্য অঞ্চল রাঙামাটিতে রক্তাদাতা সংগঠন জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ্য করে এসময় বক্তারা বলেন, পাহাড়ে অনেক রক্তদাতা সংগঠন রয়েছে। সবাই ভাল কাজ করছে। প্রত্যেক সংগঠন জেলা-উপজেলার গ্রাাম গঞ্জের প্রত্যন্ত এলাকায় রক্ত নিয়ে কাজ করতে শুরু করছে। বিশুদ্ধ রক্তদানে সকলে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

 

সভায় জানানো হয়, এ পর্যন্ত জীবন সংগঠনটি ৪৫০০+ ব্যাগ রক্তদান করেছে। দূর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় রক্তের গ্রুপ নির্ণয় করতে জীবন ধারাবাহিকভাবে ক্যাম্পেইন করে আসছে সংগঠনটি।

 

আলোচনা সভা শেষে, অথিতিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও জীবন সংগঠনের সতন্ত্র শাখা অপরাজিতা’র অফিসিয়াল ওয়েব সাইট (ঙঢ়ড়ৎধলরঃধ.লরনড়হনফ.ড়ৎম ) অবমুক্ত করেন সংগঠনটির সভাপতি আনোয়ারুল হক। এই ওয়েব সাইটের মাধ্যমে মেয়েদের বিভিন্ন সমস্যার সমাধানে ২৪ ঘন্টা খোলা থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ