• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2015   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি শহরের গাইরিং হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুঁইয়া। এসময় জেলা সমন্বয় কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সদস্য ফারজানা আলম, মোঃ আবদুল হালিম, মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা দুপ্রক সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারী, লক্ষিছড়ি উপজেলা সভাপতি দশরথ তালুকদার, পানছড়ি উপজেলা সভাপতি বকুল চাকমা, মাটিরাঙা উপজেলা সভাপতি আবদুর রহিম, রামগড় উপজেলা সাধারন সম্পাদক মোঃ শাহ আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুঁইয়া তার বক্তব্যে সমাজ ও রাষ্ট্রকে উন্নয়নমুখী করার লক্ষ্যে প্রতিটি স্তরে দুর্নীতি প্রতিরোধ করতে কার্যকর ভুমিকা রাখার জন্য জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি  গুলোকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

 

দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরূদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে উল্লেখ করে তিনি আরও  বলেন, এক্ষেত্রে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। দেশের সুশীল সমাজের সবাইকে সচেতন করতে পারলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ