• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় ১২দিনের ব্যবধানে আরো একটি বন্যহাতির লাশ উদ্ধার

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2019   Sunday

বান্দরবানের লামায় ১২দিনের ব্যবধানে আরও একটি বন্য হাতির বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকার একটি ধানি জমিতে বন্যহাতির বাচ্চাটিকে মৃত অবস্থায় এলাবাবাসী দেখতে পায়। পরে খবর পেয়ে দুপুর এগারোটায় সময় লামা বন বিভাগের প্রতিনিধি দলসহ প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছেন।

 

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) এসএম কায়সার এই এ তথ্য নিশ্চিত করেছেন।


লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম কায়সার জানান, মৃত্যু হওয়া হাতির শাবকটির বয়স আনুমানিক তিন বছর হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাযায়নি। লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার সুরতহাল ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। যেহেতু মৃত সাবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সে জন্য বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় লামা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


লামা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার বলেন, বন বিভাগের প্রতিনিধি দল সহ আমি ঘটনাস্থলে গিয়েছি। মৃত শাবকটির সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করেছি। সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। মৃত হাতি শাবকটির শুড়ের কাছে আঘাতের চিহ্ন রয়েছে।


ঘটনাস্থলের পাশের(চাককাটা এলাকার) স্থানীয় কয়েকজন অধিবাসিদের সাথে কথা বলে জানাগেছে, গতরাতে হাতির বাচ্চাটি চিৎকার করতে করতে উচিতারবিল রিজার্ভ এলাকা হতে এদিকে আসছিল। সকালে আমরা চাককাটা এলাকার আব্দুল­াহর জমিতে হাতির বাচ্চাটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। মৃত হাতির গায়ে তিননটি স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে বলে তারা জানায়।


প্রসঙ্গত, ৪ নভেম্বর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় একটি কৃত্রিম জলাশয়ে একটি বন্য হাতির শাবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া একই এলাকায় ১০ থেকে ১১ বছর পূর্বে আরো একটি বড় বন্য হাতিকে মেরে ফেলা হয়েছিলো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ