• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কার্টুন শিল্পে শিশুদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে
রাঙামাটিতে প্রথমবারের মতো কার্টুন ও কমিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2019   Thursday

রাঙামাটিতে প্রথমবারের মতো বৃহস্পতিবার কার্টুন শিল্পে শিশুদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যের পাশাপাশি কার্টুনের শিল্পের জনপ্রিয়তা বাড়াতে কার্টুন ও কমিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

জীবন স্কিলস ড্রপস ও ঢাকা কমিক্স এর যৌথ আয়োজনে শহরের প্রাণকেন্দ্র বনরুপায় সকাল ১০টা থেকে রাঙামাটি ও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন অংশগ্রহণকারীদের উপস্থিতিতে বেসিক থেকে বিভিন্ন শেপ এর মাধ্যমে কার্টুন ও কমিক্স আঁকা শিখানো হয়।

 

জীবনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) এর সঞ্চালনায় কর্মশালা পরিচালনা করেন ঢাকা কমিক্স এর প্রতিষ্ঠাতা মেহেদী হক, প্রজেক্ট টিকটালিক এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক নাসরিন সুলতানা মিতু, ঢাকা কমিক্স এর কার্টুনিস্ট রমেল বড়ুয়া ও সিসিমপুরের কার্টুনিস্ট সব্যসাচী চাকমা প্রমুখ।

 

এছাড়াও কর্মশালায় সেশন পরিচালনা করেন, রাঙামাটির বিখ্যাত চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ পারভেজুল ইসলাম সুমন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মুন্না, জীবনের সহ-সভাপতি ইউনুস সুমন, জীবন রাবিপ্রবি শাখার সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

আয়োজকদের পক্ষ থেকে সাজিদ আরো জানান, আজকের এই কার্টুন ও কমিক্স কর্মশালার মাধ্যমে শিশুরা জানতে পারবে, শিখতে পারবে, কার্টুন আঁকার ‘অ আ ক খ’। ফ্রেমে বাঁধা কাগজে ঝোলানো আছে, কীভাবে থাম্বনেইল, লে আউট, পেন্সিলিং, ইংকিং, লেটারিং ও ডায়ালগের মতো ধাপে ধাপে তৈরি করা যায় কার্টুন আর কমিক্স। অংশগ্রহণকারীদের প্রত্যেকে কর্মশালা শেষে নিজেদের চিন্তাশক্তি কাজে লাগিয়ে এঁকেছে নিজেদের সুপারহিরো। কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। ঢাকা কমিক্সের পক্ষ থেকে কয়েকটি চরিত্রকে আরো মাস্টারিং করে পরবর্তীতে প্রকাশিত হবে কমিক্স বই জানা গেছে।

 

কর্মশালায় আরো জানানো হয়, কার্টুন আর কমিক্সের মাঝে সাধারণ তফাৎ হল ফ্রেম বা ক্যানভাসের ব্যবহারে। কার্টুনে সাধারণত একটা ফ্রেমেই গল্প শেষ করে ফেলা হয়। তবে কমিক্সে ফ্রেমের পর ফ্রেম ব্যবহার করে গল্পের চিত্রায়ন সাজানো হয়। এছাড়া একই ফ্রেমের মাঝেও আরও ছোট ছোট ফ্রেম ঢুকিয়েও মজার গল্প ফাঁদেন কার্টুন শিল্পীরা।

 

জীবন স্কিল ড্রপসের পক্ষ থেকে ভবিষ্যতে এমন দক্ষতা উন্নয়নমূলক একাধিক কর্মশালার আয়োজন করা হবে বলে আশ্বাস প্রদান করেন উদ্যোক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ