• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দিন ব্যাপী কৈশোর কর্মশালার আয়োজন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2019   Wednesday

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে দিন ব্যাপী কৈশোর কর্মশালার আয়োজন করা হয়। 

 

অনলাইন ব্লাড ব্যাংক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জীবনের স্বতন্ত্র শাখা অপরাজিতার উদ্যোগে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে  মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, উপজেলা তথ্য অফিসের কর্মকর্তা নাসরিন আক্তার, বিশিষ্ট চিত্রশিল্পী ও স্কিল ড্রপসের উপদেষ্টা মোঃ ইব্রাহীম। জীবন এর সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বরুরা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে তিনটি ধাপে পরিচালিত হয় কর্মশালা। 

 

জীবনের সমন্বয়ক তাহমিনা ইয়াছমিন এর সঞ্চালনায় কর্মশালায় "নিরাপদ স্পর্শ" নিয়ে আলোচনা করেন জীবনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)।  মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপস্থাপনা প্রদান করা হয়। বয়ঃসন্ধির বিষয়ে অতপর আলোচনা করেন তাহমিনা ইয়াছমিন এবং শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে ৬টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন। 

 

কর্মশালার শেষে শিক্ষার্থীদের স্যানিটারী ন্যাপকিন উপহার হিসেবে প্রদান করেন নাসরিন ইসলাম এবং অপরাজিতার পক্ষ থেকে বিদ্যালয়ের টয়লেটকে মাসিকবান্ধব টয়লেটে রুপান্তরিত করার ব্যাপারে প্রধান শিক্ষককে অনুরোধ করা হয়।  কৈশোর কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত করা হয় আজকের অপরাজিতা। 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য অপরাজিতা ও জীবন টীমকে অভিনন্দন ও সাধুবাদ জানান। 

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম অপরাজিতার কার্যক্রম রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনার ব্যাপারে তাঁর উদ্যোগ ও সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য উপজেলায় অপরাজিতার কর্মশালা আয়োজনে পরিকল্পনা গ্রহনে সহায়তার আশ্বাস প্রদান করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ