• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2019   Monday

পার্বত্য চট্টগ্রামে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে মহালছড়ি উপজেলা এলাকাবাসী।

 

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মহালছড়ি সদও এলাকায় সমাবেশে মহালছড়ি সদও ইউপি’র সাবেক মেম্বার সুকুমার চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহালছড়ি সদও ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার তান্টু মনি চাকমা ও দুরপুজ্জেনাল গ্রামের কার্বারী কুনেন্দু বিকাশ চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘ ২২ বছরেও চুক্তি বাস্তবায়ন না কওে জুম্ম জনগণের সাথে প্রতারণা কওে যাচ্ছে। মুখে চুক্তি বাস্তবায়ন ও শান্তির কথা বলা হলেও আদতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে সরকার একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে সরকার‘জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের’ নীল নক্সার মাধ্যমে জুম্মদেও মধ্যেকার সংঘাতকে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলেও বক্তারা অভিযোগ করেন।

 

বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানান। একই সাথে বক্তারা চলমান ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্যও আঞ্চলিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ