• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মহালছড়িতে লীন প্রকল্পের অবহিতকরণ সভা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2019   Wednesday

বুধবার খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় মা ও শিশুর পুষ্টির উন্নয়নে অবদান রাখতে লিডারশীপ টু এনসিয়ুর এডিকুযেট নিট্রিশন(লীন) প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মহালছড়ি উপজেলা মিলনায়তনে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ সহকারী কর্মকর্তা শ্রুতি চাকমা, লীন প্রকল্পের খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক নিখিল চাকমা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেজবাহুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, লীন প্রকল্পের এটিসি মাজহারুল ইসলাম, শ্বাসতি দেওয়ান ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক আলো প্রিয় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক ডরোথী চাকমা।


সভায় বক্তারা উন্নত ও দরিদ্রবান্ধব পুষ্টি সংক্রান্ত সেবা প্রদান, বৈচিত্র্যপূর্ন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা ও সহজলভ্যতা বৃদ্ধির জন্য ব্যাপক আলোচনা করেন এবং প্রকল্পের গৃহিত কর্মসূচী বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ