• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বরকলে ৪৫বিজিবির দেওয়া সমবায় গরু খামার প্রকল্পের শুভ উদ্ধোধন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2019   Thursday

রাঙামাটির বরকলে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে  বৃহস্পতিবার (১২ ই ডিসেম্বর) ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া সমবায় গরু খামার প্রকল্প  উদ্ধোধন উপলক্ষে ভূধছড়া গ্রামের মাঠ প্রাঙ্গনে    অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

জানা যায় - বরকলের ভুধছড়া গ্রামে যুবদের স্ব-উদ্যোগে এলাকার উন্নয়নের স্বার্থে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতি ২০১০ সালে যাত্রা শুরু হয়।পরবর্তীতে ২০১৯ সালে এপ্রিল মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় যুব সংগঠনটি নিবন্ধদিত হয়। অার  ওই যুব সংগঠনের উপর বরকল জোন অধিনায়ক লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরীর দৃষ্টিনন্দন হয়। তারই সহযোগিতায়  যুব সংগঠনকে উদ্বুদ্ধ ও উন্নয়নে তরান্বিত করার জন্য বরকল ৪৫ বর্ডার   ব্যাটালিয়নের(বিজিবির)পক্ষ থেকে গরুর খামার ঘর নির্মাণের কাঁচামাল  ও ৫টি গরু প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সদস্যদের দেয়া হয় বলে জানা যায়। 

 

এসময় সমবায় গরু খামার প্রকল্পের শুভ উদ্ভোদন করেন ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরী ও তার সফর সঙ্গী । 

 

 প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরব বরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উপদেষ্টা কমিটির অাহ্বায়ক অানন্দ কুমার চাকমা, লতিবাঁশছড়া গ্রামের ভূষণছড়া ইউনিয়নের ১৪৮ নং মৌজার কার্বারী উত্তম কুমার চাকমা ও অবসর প্রাপ্ত বিডিআর এবং উপদেষ্টা কমিটির সদস্য যুগেন্দু বিকাশ চাকমা সহ  সমিতির সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথি বক্তব্য লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরী বলেন-প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতি ও এলাকাবাসীর অার্থ-সামাজিক উন্নয়ন সমৃদ্ধির লক্ষে ৪৫ বিজিবি পক্ষ থেকে সমবায় গরু খামার প্রকল্পটি দেওয়া হয়েছে বলে উদ্ভোদনি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।  তিনি অারো বলেন সমিতির কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারলে এ প্রকল্পটির মাধ্যমে অার্থিক স্বচ্ছলতা ফিরে অাসবে বলে অাশা প্রকাশ  করেন। এছাড়াও প্রকল্পের সঠিক কার্যক্রমের দ্বারা উন্নয়ন বৃদ্ধি পেলে যেকোন সামাজিক অাচার - অনুষ্ঠানে কারো দ্বারপ্রান্তে গিয়ে হাত পাততে হবে না বলে মত প্রকাশ  করেন জোন অধিনায়ক লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ