• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মহালছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2019   Thursday

“সত্য মিথ্যা যাচাই আগে-ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস-উদযাপন করা হয়েছে। 
 
 
সকাল ১০টায়  মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে  ও মহালছড়ি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এক র‍্যালি উপজেলা থেকে শুরু হয়ে মহালছড়ির বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
 
 
র‍্যালি শেষে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
 
সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, সংশ্লিষ্ট বিভাগের সহকারী প্রোগ্রামার সলিল চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চের্য়ারম্যান রতন কুমার শীল, বিভিন্ন সরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা ও  স্থানীয় সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ