• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়ির শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের পাশে যুবনেতা লক্ষ্মী চাকমা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2019   Saturday

খাগড়াছড়ি সদর এলাকার আপার পেরাছড়া, ছড়ার পাড় এবং বটতলী এলাকার শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের পাশে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছেন যুবনেতা ও ব্যবসায়ী লক্ষ্মী চাকমা।


তিনি শনিবার শেষ বিকেলে উর্পযুক্ত এলাকায় দরিদ্র-বয়োবৃদ্ধ নারী-পুরুষের মাঝে ১’শ ২৫টি কম্বল নিজ হাতে তুলে দেন।


এসময় কমলা দেবী ত্রিপুরা নামের এক বয়স্কা নারী বলেন, আমরা শহর চিনি না, গাড়িতে চড়তে পারি না। কার কাছ থেকে সামান্য সাহায্য পাবো সেটাও জানি না। আজ খবর পেয়ে এক’শটি কম্বলের জন্য দেড় কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে এসেছি। কম্বলটি নিয়ে শীতের রাতে শান্তি পাবো।


লক্ষ্মী চাকমা জানান, আমি একজন ছোটখাটো ব্যবসায়ী। আমার সামর্থ্যরে মধ্যে যাতে প্রত্যন্ত এলাকার প্রকৃত মানুষের হাতে এশটি করে কম্বল পৌঁছাতে পারি, সেজন্য স্ব স্ব এলাকার স্বেচ্ছাসেবী যুবকদের সাহায্য নিয়েছি।
তিনি জানান, সামনে আরো কয়েকটি দরিদ্র এলাকায় শীতবস্ত্র বিতরণের চিন্তা রয়েছে।


কম্বল বিতরণকালে খাগড়াছড়ি সদরের বিশিষ্ঠ সমাজকর্মী মংনু মারমা বলি, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রুতান চৌধুরী, সমাজকর্মী মংসানু মারমা এবং সংবাদকর্মী প্রদীপ চৌধুরী উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ