• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান
স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে গোপনে সক্রিয় রয়েছে - বৃষ কেতু চাকমা

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2019   Monday

দেশে যুদ্ধাপরাধীদের বিচার হলেও স্বাধীনতা বিরোধী চক্র এখনও স্বক্রিয়। তারা এখনো দেশকে অস্থতিশীল করতে গোপনে কাজ করে চলেছে বলে মন্তব্য করেছেন  রাঙাামটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

সোমবার বিজয় দিবসে রাঙাামটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান এ কথা বলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যহৃত করতে উঠে পরে লেগেছে। তিনি কোন ষড়যন্ত্রককারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্ট, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।

 

এ সময় জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, পরিষদের সদস্য ত্রিদিপ কান্তি দাশ, পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য মনোয়ারা জাহান, পরিষদ সদস্য থোয়াইচিং মারমা, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য রেলমলিয়া পাংখোয়া’সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যহৃত করতে উঠে পরে লেগেছে। তিনি কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

পরে রাঙামাটির ৬শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ৩হাজার, ৫৬জন বীর মুক্তিযোদ্ধাকে ১হাজার ৫শত এবং ৩০জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে ১হাজার ৫শত টাকা করে প্রত্যোককে সম্মাননা ভাতা ও প্রত্যোককে একটি করে শীতবস্ত্র প্রদান করেন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ