• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট সহনশীলতা বৃদ্ধিবিনিময় কর্মশালায়

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট সহনশীলতা বৃদ্ধি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ষ্ট্রেংদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সি.এইচটি(এসআইডি-সিএইচটি) ড্যানিডা-র অর্থায়নে ইউএনডিপির সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি প্রকল্প (সিসিআরপি) জেলা কর্মকর্তা শিশির স্বপন চাকমার সভাপতিত্বে কর্মশালা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।

 

এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ মাহফুজ আহমেদ, জন স্বাস্থ্য প্রকৌশলী পূর্ণেন্দু চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা শুভক্ষন খীসা,মনিটরিং কর্মকর্তা শোভন চাকমা, টেকনিক্যাল কর্মকর্তা পলাশ খীসা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমাসহ স্থানীয় কার্ব্বারী, সাংবাদিক, সমাজ কর্মী, এনজিও প্রতিনিধি,  ব্র্যাক প্রতিনিধি ও জুরাছড়ি ইউনিয়নের  তোন্যাবী ছড়া ও বনযোগীছড়া ইউনিয়নের ধুল কুলছড়া ও পাচঁপতিমা ছড়া অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল কর্মকর্তা পলাশ খীসা। এ সময় তিনি বর্তমান পর্যন্ত প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম স্লাইটের মাধ্যমে তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন, জুরাছড়ি ইউনিয়নের  তোন্যাবী ছড়া পাচঁপতিমাছড়া পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সাধারন সম্পাদক মিতালী চাকমা ও বনযোগীছড়া ইউনিয়নের ধুল কুলছড়া ও পাচঁপতিমাছড়া পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সভাপতি সন্তোষ বিকাশ চাকমা।

 

সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় অপরিকল্পিত গাছ-পালা ও পাহাড় কাটায় পরিবেশ এখন হুমকির মূখে পরেছে। তার হাত থেকে রক্ষার জন্য সামাজিক ভাবে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি- পরিবেশ বান্ধব বেশী পরিমানের গাছ লাগাতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ