• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মৌসুমব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2019   Thursday

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনা কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়তাকারীদের ৯দিন মৌসুমব্যাপী প্রশিক্ষণ (৪র্থ ব্যাচ) এর কর্মশালা সমাপ্ত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবাায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে জেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা। 

 

জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, এসআইডি-সিএইচটি- ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা, জেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

 

পরে জেলার বিভিন্ন উপজেলার ৩০জন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দরা।

 

সমাপনী অনুষ্ঠানে বক্তরা বলেন, কৃষি এ দেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। তাই কৃষি ও কৃষকের উন্নয়নকে ত্বরান্বিত করতে বর্তমান সরকার সর্বদাই সহায়তা করে যাচ্ছে। বক্তরা বলেন, পূর্বে ৭১ সনের চিত্র পর্যবেক্ষন করলে দেখা যায়, দেশে তখনকার জনসংখ্যা  ৭কোটি থাকলেও খাদ্য অভাব ছিল। কিন্তু বর্তমান সরকারের সময় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব  প্রতিফলন। কারণ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। 

 

বক্তরা অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য অঞ্চলে পূর্বে যেসকল ফসল ও ফল হতো কৃষকদের অভিজ্ঞতা ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে প্রায় অর্ধেক নষ্ট হয়ে যেতো। বর্তমানে কৃষকরা এখন অনেক সচেতন হওয়ার ফলে সু-স্বাধের রসালো ফল, ফসল, গবাদী পশু ও মৎস্য উৎপাদনে অনেকটা সক্ষম হয়েছে। এখানকার ফল, মৎস্য ও গবাদি পশু এখন নিজ জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলায় রপ্তানি হচ্ছে। আর এগুলো সম্ভব হয়েছে কৃষক ও খামারীরা এ ধরনের প্রশিক্ষণ গ্রহনের ফলে। বক্তরা আরো বলেন,  প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞানগুলো  নিজ নিজ গ্রামে কৃষি উন্নয়নে প্রয়োগ করবেন এবং অন্য কৃষক ও খামারিদের সাথে অভিজ্ঞতা বিনিময় করতে হবে। এতে করে একদিকে যেমন নিজেদের জ্ঞান আরো সঞ্চারিত হবে অন্যদিকে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ