• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে সঙ্গীত প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2020   Saturday

শনিবার রাঙামাটিতে পাহাড়ি ক্ষুদে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

‘সুপ্ত প্রতিভা বিকাশই আমাদের অঙ্গীকার’ শ্লোগান নিয়ে সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’ এ প্রতিযোগিতার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সংগঠনটির উপদেষ্টা (সার্বিক ব্যবস্থাপনা) সাংবাদিক ও নাট্যকার সুশীল প্রসাদ চাকমা। হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমার (শুভ) সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি কবি ও সাহিত্যিক প্রগতি খীসা এবং হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ও সঙ্গীত শিল্পী চঞ্চু চাকমা।

 

প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশ গ্রহন করে। বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন করে প্রতিযোগিতা শেষ হয় রাত ৮টায়।

 

এছাড়া অংশগ্রহণকারী প্রায় ৬০ ক্ষুদে কণ্ঠশিল্পীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজ্ঞান্তর তালুকদার ও সচিব চাকমা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট চঞ্চু চাকমা, এনি তঞ্চঙ্গ্যা ও পার্কি চাকমা। উপস্থাপনায় ছিলেন, পারমিতা চাকমা ও উর্বি মারমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ