• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে চাকমা ভাষার নাটক চেয়ারম্যানগিরি মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2020   Tuesday

সোমবার রাঙামাটিতে মঞ্চস্থ হয়েছে, চাকমা ভাষার নাটক ‘চেয়ারম্যানগিরি’। মাতিয়েছে দর্শ। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে টাকার জোরে বন্দুকছড়ি ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান নির্বাচিত হয় অমল। এরপর টাকার পাহাড় গড়তে অমল চেয়ারম্যান জড়িয়ে পড়েন, একের এক অনিয়ম-দুর্নীতিতে। পিছিয়ে থাকেন না তার স্ত্রী রিনাও।

 

অন্যদিকে অমল চেয়ারম্যানের কর্মকান্ডে ক্ষুব্দ এলাকার জনগণ। ক্ষোভের বহির্প্রকাশ ঘটে বঞ্চিত ইউপি সদস্যদের মধ্যে। এক পর্যায়ে অমল চেয়ারম্যানের বিপক্ষে গড়ে ওঠে নির্বাচনী গণআন্দোলন। এতে নেতৃত্ব দেন, উচ্চশিক্ষিত তরুণ দ্বীপ, মেঘন্নাথ, নারী মেম্বার বৃষ্টি, শিক্ষক লিজাসহ অনেকে।

 

এর মধ্যেই শিকারে গিয়ে ঘটনাক্রমে অমল চেয়ারম্যানের মেয়ে ধারার সঙ্গে দেখা মেলে, বাবার প্রতিপক্ষীয় মহাজনের ছেলে দ্বীপের। এক পর্যায়ে চেয়ারম্যানকন্যা ধারার সঙ্গে দ্বীপের গড়ে ওঠে প্রেম।

 

শেষে আবার নির্বাচন আসে। এ নির্বাচনে অমল চেয়ারম্যানের বিপক্ষে লড়ে দ্বীপ। আবারও জিততে মরিয়া অমল। প্রতিদ্বন্ধী দ্বীপকে থামাতে তার সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাবও পাঠায় অমল চেয়ারম্যান। কিন্তু লাভ কিছুই হয়নি। পরে একেবারে সরিয়ে দেয়ার পরিকল্পনাও করে অমল। তাতেও কাজ হয়নি। শেষে শোচণীয় পরাজয় ঘটে অমলের। এভাবে গড়ে উঠেছে, সম্পূর্ণ চাকমা ভাষার নাটক চেয়ারম্যানগিরির কাহিনী। নাটকটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা ও নির্দেশায় সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা। নাট্যকারের ভাষ্য মতে, নাটকটির কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। চৌদ্দ চরিত্র নিয়ে লেখা পাঁচ পর্বের নাটকটির মোট দৃশ্য ১৭।

 

স্থানীয় সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেয়ারম্যানগিরি মঞ্চস্থ হয়েছে, সোমবার রাতে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট হলে। নাটকটি মাতিয়েছে উপস্থিত দর্শকদের। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সংগঠনটির অভিনয় শিল্পী সুপ্রিয় চাকমা শুভ, পারমিতা চাকমা, জেনি চাকমা, রিতু চাকমা, রোমিকা চাকমা,  নমিতা চাকমা, পিংকি চাকমা, নিপায়ন চাকমা, প্রসেনজিৎ চাকমা, ইমন চাকমা, সোহাগ চাকমা, সুমন চাকমা, প্রিন্সি চাকমা ও রুপনা চাকমা। এ ছাড়া নাট্যকারের কথা ও সুর করা নাটকটির দুটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন, উদীয়মান সঙ্গীত শিল্পী প্রিয়াংকা চাকমা ও এনটন চাকমা। নাটকটির প্রযোজনা ও পরিবেশনায় ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ