• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে শীতার্থদের পাশে মাষ্টার হারাধন স্মৃতি সংসদ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2020   Wednesday

রাঙামাটিতে দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা মাষ্টার হারাধন স্মৃতি সংসদ। বুধবার রিজার্ভ বাজার স্মৃতি সংসদের কার্যালয়ে শীতার্থদের হাতে কম্বল তুলে দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও  জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

 

এ সময় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন চারণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আশীষ দাশ গুপ্ত, রাঙামাটি প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহমেদ, মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নন্দন দেবনাথসহ মাষ্টার হারাধন দেবনাথের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন অতিথিরা।

 

শীতবস্ত্র বিতরণে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, আর এই সরকারের আমলেই গরীব দুঃখী ও অসহায় মানুষদের অনেক উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকারের আমলেই গরীব ও অসহায়রা দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সেবা পাচ্ছে। তাই সরকারের পাশাপাশি মাষ্টার হারাধন স্মৃতি সংসদের মতো বেসরকারি সকল প্রতিষ্ঠানকে গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

এসময় বক্তারা বলেন, প্রতি বছর মাষ্টার হারাধন স্মৃতি সংসদ শীতার্থদের পাশে এসে দাঁড়ায় এটি একটি মহৎ কাজ। এই ভাবে যদি যার যার অবস্থান থেকে অসহায় শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়ায় তা হলে এইসব শীতার্থ মানুষগুলো শীতের প্রকোপ থেকে পরিত্রাণ পেতো এবং তাদের কষ্ট লাঘব হতো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ