• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পাবলিক লাইব্রেরী ক্যাম্পেইন সমাপনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2020   Thursday

"চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো" এ শ্লোগান নিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো দুই দিনব্যাপী পাবলিক লাইব্রেরী ক্যাম্পেইন।

 

উল্লেখ্য, গেল ২২ থেকে ২৩ জানুয়ারি, রাঙ্গামাটি জেলা সরকারী গণগ্রস্থাগারে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আন-লিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন।

 

দুইদিনের অনুষ্ঠানমালায় প্রথম দিন ছিল, উদ্বোধনী অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও টয়ব্রিকস প্রতিযোগিতা।

 

এবং দ্বিতীয় দিনে বৃহস্পতিবার নারীবান্ধব গ্রন্থাগার বিষয়ক আলোচনা সভা, কলেজ শিক্ষার্থীদের জন্যে `ডিজিটালাইজড পাঠ প্রযুক্তি জ্ঞানের আলোয় আনবে মুক্তি’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের গল্প বলা প্রতিযোগিতা, উদ্যোক্তা উন্নয়নে সরকারি গণগ্রন্থাগারের ভূমিকা বিষয়ক আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহানের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ ইসলাম উদ্দিন, গণগ্রন্থাগারের সহাকারি লাইব্রেরিয়ান সুনীল ময় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি বেতারের উপস্থাপক শিখা ত্রিপুরা।

 

আলোচনাসভায় বক্তরা বলেন, ডিজিটাল যুগ আসার পর জ্ঞান অন্বেষণ থেকে মানুষ দিন দিন সরে যাচ্ছে। বিশেষ করে তরুনরা ফেসবুক নিয়ে সবাই ব্যস্ত থাকায় লাইব্রেরিমুখী হতে চায় না। সমাজে যারা জ্ঞানী এবং যারা ভালো অবস্থানে রয়েছে তাদেরকেই তরুনদের লাইব্রেরিমুখী করতে উৎসাহ প্রদান করতে হবে। তা না হলে প্রকৃত জ্ঞান অন্বেষণ হবে না এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে না। তাই যে যার অবস্থান থেকে নিজের ছেলে-মেয়ে ও সমাজের তরুণ-তরুনীদের লাইব্রেরিমুখী করতে উৎসাহ প্রদানের দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তরা। 

 

আলোচনাসভা শেষে ২দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে অংশ গ্রহণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ