• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পিসিপির জেলা শাখার ২২তম প্রতিনিধি সন্মেলন ও কাউন্সিলে
পাহাড়ের সমস্যা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সমাধান সম্ভব-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2020   Thursday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সাংসদ উষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা রয়েছে তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সমাধান করা যেতে পারে। এ অঞ্চলের যারা বাংলা ভাষাভাষি রয়েছেন তাদের  বিষয় ও সমস্যাগুলো আমলে নিয়ে একটা সুষ্ঠ সমাধান দেয়া সম্ভব। এতে অহেতুকভাবে ভূল ব্যাখা দিয়ে মনগোড়াভাবে এসব বিষয়গুলো নিলে কারোরও মঙ্গল বয়ে আনবে না। তাই চুক্তি বাস্তবায়ন যাতে হতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ চুক্তি যাতে বাস্তবায়িত না হয় সে জন্য অনেকে উঠে পড়ে লেগেছে।

 

তিনি আরো বলেন, এখানে  শুধু অস্ত্র ও চাদাঁবাজি খুঁজতে গেলে হবে না। সরকারকে জনগনকে বুকে নিয়ে টেনে  নিতে হবে। জনগণকে  সম্পৃক্ত করে চাদাবাজি ও অস্ত্রবাজি উৎখাত করতে হবে। তবে তার জন্য প্রত্যেক জনগন যাতে নিজেদের  অধিকার  ভোগ করতে পারে ও নিরাপত্তা বোধ করে সেই ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। এখানে উন্নয়নের জন্য সকল জনগনকে সম্পৃক্ত করে উন্নয়ন কাজে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

বৃহস্পতিবার রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) জেলা শাখার ২২তম প্রতিনিধি সন্মেলন ও কাউন্সিলের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রক্রিয়াশীল, সুবিধাবাদী ও চুক্তি বিরোধীদের প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র-যুব সমাজ বৃহত্তর আন্দোলনে ঝাপিয়ে পড়ুন- শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম  যুব সমিতির জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী শান্তি দেবী তংচংগ্যা। স্বাগত বক্তব্যে দেন ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি জগদীশ চাকমা। 

 

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সাবেক সাংসদ উষাতন তালুকদার সন্মেলনের উদ্ধোধন করেন। বিকালে দ্বিতীয় পর্বে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে  মিলন কুসুম তংচংগ্যাকে সভাপতি ও জগদীশ চাকমাকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন,যার যার অবস্থান থেকে নিজের সচেতন উদ্যোগ গ্রহন করতে পারি তাহলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে কেউই থামাতে পারবে না। আমি জানি চুক্তির মৌলিক বিষয়ের মধ্যে  সাধারন প্রশাসন ও আইন-শৃংখলা, স্থানীয় পুলিশ প্রশাসন, ভূমি ও ভূমি ব্যবস্থপনা, বন ও পরিবেশ বিষয়ে হস্তান্তর করা হয়নি। আসল সমস্যা হচ্ছে গুরুত্বপূর্ন ভূমি  ও ভূমি ব্যবস্থপনা হস্তান্তর  বিষয়টি নানাভবে হস্তান্তর করা হয়নি। কতগুলো হয়েছে এত ধারার মধ্যে এত ধারা  বাস্তবায়ন হয়েছে  বাদ দিলেও এখনো যেটা হয়নি জেলা প্রশাসন ও পুলিশ অফিস তাদের নিজস্ব লাইন মিনিষ্ট্রি দিয়ে পরিচালিত হচ্ছে। জেলা পরিষদের এখনো নিয়ন্ত্রণে  নেই বললে চলে। এগুলো দেয়া না হলে বিশেষ শাসন ব্যবস্থা দেয়া হয়েছে তা বলা যায় না। 

 

তিনি বলেন আমাদের দেশের গণতন্ত্র পুরোপুরিভাবে প্রতিষ্ঠা পায়নি , পার্বত্য চট্টগ্রামে আরো বেশী। যারা এখানে দায়িত্বে খাতিরে চলে আসেন  অনেকে দেখি উপনেবিশক কায়দায় শাসন ব্যবস্থা থেকে যায়। এখানকার মানুষেরা মানুষ, তাদের যে নাগরিক সুবিধা দরকার, আমাদের যেমনি দেশে মাবাবা আমার ঘরে রয়েছেন, তেমনি এরাও মাবাবা ভাই বন্ধু নাগরিক, তারাও কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। এই অনুভূতি সহানুভূতি যদি না থাকে, সেই বিবেক যদি না থাকে তাহলে মনগড়াভাবে প্রশাসন চালাবেন। না হয় বদলি হয়ে যাবেন। কিন্তু এরা যে মানুষ, মানুষ হিসেবে তাদের বেচে থাকার অধিকার রয়েছে। তারা অধিকার থেকে যুগ যুগ ধরে বঞ্চিত নির্যাযিত, সুযোগ বঞ্চিত না হয় এই মানূষগুলো মূল স্রোতধারায় মিশে যেতে পারে, বাংলাদেশকে ভালোবাসতে পারে। তারা এক কাতারে এসে সোনার বাংলা গড়ে তুলতে পারে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সভায় আসলাম গেলাম তা হলে চলবে না, এখানে গভীরভাবে আলাপ-আলোচনা ও বিনিময় করতে হবে যে কেন ছাত্র রাজনীতি করি। ছাত্র রাজনীতি  বিশেষ করে ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গঠনে  সহায়ক ভূমিকা বা অবদান রাখতে পারে। এই চর্চা এ সময়ে যদি না হয় তাহলে স্থানীয় পর্যায়ে বা উপর গিয়ে তা গঠনমূলক  ভূমিকা রাখা সম্ভব নয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে গঠনমূলক ছাত্র রাজনীতি থাকবে হবে। যদিও এতে নানান প্রতিকূলতা থাকবে। তিনি ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হওয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ