• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2015   Thursday

বৃৃহস্পতিবার বান্দরবানের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।


রাত ১২টা ০১ মিনিটে বান্দরবানের পুলিশ প্রশাসন স্থানীয় সদর থানা ময়দানে ৩১ বার তোপ ধবনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। মেঘলাস্থ স্মৃতি সৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়ীত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এর পর পরই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ,জেলা বিএনপির একাংশ ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বনবিভাগ সহ অন্যন্য সমাজিক সংগঠন সমুহ শহীদ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

 

সকালে বান্দরবান স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজ, পুলিশ আনসার, ভিডিপি, স্কাউডস ও গার্লস গাইডদের কুচকাওয়াজ ও সালাম গ্রহন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

 

এছাড়া প্রতিমন্ত্রী বান্দরবান বাসষ্টান্ডে শহীদ স্মৃতি সৌধ এবং বঙ্গবন্ধু উন্মোক্ত মঞ্চে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পাদ দেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতীর সর্বকালের সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান। আজ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমিসহ সকল জাতী গর্বিত। তিনি বলেন স্বাধীনতা সংগ্রামের মহান ঘোষক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিকদের পূনর্বাসনের সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছেন। তিনি সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে বীর মুক্তিযোদ্ধাদের নিরলসভাবে কাজ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ