• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে ডিজিটাল মেলার উদ্ধোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2015   Friday

জুরাছড়ি উপজেলায় শুক্রবার  থেকে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে অফির্সাস ক্লাবে দুদিন ব্যাপী মেলার উদ্ধোধন করেন জুরাছড়ি  উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাসিম হায়দারের সভাপতিত্বে জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিতেন কুমার সেন, জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ তানজিল উল আলম উপস্থিত ছিলেন।

 

মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের এগারটি স্টলে ভিড় জমিয়েছিল দর্শকেরা। স্টলগুলোতে ডিজিটাল সেবার সুযোগ-সুবিধা তুলে ধরার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

 

সমাপনী দিনে অংশ গ্রহনকারী প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান ও রচনা ও কুইজ প্রতিযোগীতার প্রতিযোগীদের পুরুস্কার তুলে দেয়া হবে।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রামের মানুষ আর পিছিয়ে নেই। দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে তথ্য প্রযুত্তি পৌছে গেছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো সম্পূন্য রূপে মোবাইল নেটওয়ার্কের আনা সম্ভব হয়নি। তার পরে বসে নেই পার্বত্য বাসী। কৃষি, স্বাস্থ্য ও বিভিন্ন অনলাইন চাকরি আবেদনসহ তারা কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের এমন দুর্গম জুরাছড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুদের পাঠদান করা হচ্ছে। এর ফলে বাড়ছে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার আগ্রহ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ