• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

খাগড়াছড়িতে মডেল পাড়া কেন্দ্র উদ্বোধনকালে
শিশু সুরক্ষার অঙ্গীকারে সরকার বদ্ধ পরিকর-নব বিক্রম কিশোর ত্রিপুরা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2020   Saturday

শনিবার খাগড়াছড়ি সদর উপজেলা চর পাড়া মডেল পাড়া কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর উপজেলায় শিশুদের জন্য ‘চরপাড়া মডেল পাড়াকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

 

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক মো: জান-ই আলম, ইউপি চেয়ারম্যান আম্যে মারমা, সাবেক জেলা তথ্য কর্মকর্তা সুরেশ মোহন ত্রিপুরা এবং জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

 

সভা শেষে নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত পাড়াকেন্দ্র ভবনের উদ্বোধন করেন। এর পর তিনি কেন্দ্রটির শিক্ষক-অভিভাবক এবং শিশুদের সাথে কিছুক্ষণ সময় কাটান।  

 

প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, বর্তমান সরকার দেশের সব প্রান্তের শিশুদের সুরক্ষা-বিকাশ এবং শিক্ষা নিশ্চিতে বদ্ধ পরিকর। বিশেষ করে পার্বত্য এলাকার প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের শিশুদের জন্য নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ মনোযোগ রয়েছে। সরকারের সহযোগিতায় ইউনিসেফ সাহায্যপুষ্ট ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’-এর আওতায় পাড়া কেন্দ্রগুলোর স্থায়ী অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। সরকারের লক্ষ্য রয়েছে পর্যায়ক্রমে চার হাজারটি পাড়া কেন্দ্রকেই স্থায়ী অবকাঠামোতে উন্নীত করার।

 

তিনি সরকারের সাবেক এই সচিব, সরকার ও দাতাদের উদার সহযোগিতাকে ধরে রাখার জন্য শিশুদের অভিভাবক, জনপ্রতিনিধি এবং প্রকল্পের কর্মচারি-কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ