• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে ৩ দিনের অমর একুশের বই মেলা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2020   Wednesday

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার থেকে রাঙামাটিতে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠিত বই মেলার উদ্বোধন করেন, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব মোঃ জাকির হোসেন আকনদ। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা, মাদক দ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, কৃষি কর্মকর্তা প্রবন কুমার চাকমা ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমূখ।


উদ্বোধনের পর বই মেলাতে অংশ নেওয়া ১৬টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই। এসময় বই কিনতে ইচ্ছুক বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও বই মেলাতে ভিড় হতে দেখা যায়।


বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাঙামাটির এই বই মেলায় ১৬টি স্টল দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ