• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে মহামুনি বৌদ্ধ বিহারের প্রধান উপাসিকা ক্রাঞো মারমা`র শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2020   Sunday

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়া শাপলা সংঘ`র সভাপতি আনুমং মারমা`র মাতা ও মহামুনি বৌদ্ধ বিহারের প্রধান উপাসিকা ক্রাঞো মারমা(উসামা মা)`র শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শেষকৃত্য অনুষ্ঠানে  ধর্মীয় রীতিনীতি অনুসরণ এবং সংঘদান, প্রয়াতের আত্মার শান্তি কামনা করে ভিক্ষু সংঘের  ধর্মীয় দেশনা, বুদ্ধ মূর্তি দানসহ নানাবিধ দান  করে শেষ বিদায় জানালেন আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গ্রামবাসীরা। এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত  অর্ধ শতাধিক ভিক্ষুর সমন্বয়ে গঠিত ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। 

 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত ক্রাঞো মারমার মৃত্যুকালীন সময়ে তার বয়স ৬০ বছর। তিনি  ২ কন্যা এক পুত্র সন্তান,  নাতি নাতনীসহ অনেক আত্মীয় স্বজন ও অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।

 

উল্লেখ্য, সিঙ্গিনালা শাপলা সংঘ`র সভাপতি অানুমং মারমার মাতা ও মহামুনি বৌদ্ধ বিহারের প্রধান উপাসিকা ক্রাঞো মারমা গত ১৭ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে ১০ টায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে  শেষ নিশ্বাস ত্যাগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ