• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

উন্মেসের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2020   Saturday

মানবতা সেবাদানকারী সংস্থা উন্মেসের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শুক্রবার রাঙামাটি সদরের বন্দুকভাঙা ইউনিয়নের খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের  সাবেক সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ান। উন্মেষের সহ সভাপতি রিপেন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমেল চাকমা, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সবিনয় চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা।

 

অন্যান্যও মধ্যে বক্তব্য রাখেন উন্মেষের প্রতিষ্ঠা সভাপতি দীপেন চাকমা, উন্মেষের উপদেষ্টা  আশীষ চাকমা, উন্মেষের দাতা সদস্য সুনীল ময় চাকমা,। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত উন্মেষের বর্তমান সদস্য প্রায় সাড়ে তিনশ জন।

 

আলোচনা সভা শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতার আয়োজন ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্মেষের একদল তরুণ শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে মানব সেবায় কাজ করে যাচ্ছে। রোগীর সংকটময় সময়ে রোগীর স্বজনরা উন্মেষকে স্মরণ করছে। এগিয়ে এসে রক্ত দিয়ে জীবন বাঁচাতে কাজ করছে উন্মেষ। সংগঠনটি অর্থ সংকটের মধ্যে দিয়েও মানব সেবায় কাজ করে যাচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে নিরূপা দেওয়ান বলেন, উন্মেষের সদস্যরা গত ৮ বছর ধরে মানবতার জন্য কাজ করে যাচ্ছে এটি কম কথা নয়। উন্মেষ একের পর এক রক্তের সম্পর্ক গড়ে যাচ্ছে মানুষে মানুষে।

 

উল্লেখ্য, ২০১২ সালে ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর সংগঠনটি  ২ হাজার জন রোগীকে রক্ত দিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে ২০ হাজার জনের রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। একের পর এক রক্তের সম্পর্ক গড়েই যাচ্ছে পাহাড়ে তারুণ্যর সংগঠন উন্মেষ। রোগীর সংকটময় অবস্থায় রক্ত দিয়ে একের পর এক জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তাই এখন উন্মেষ আস্থার নাম, ভালবাসার নাম। আগামীর দিনগুলোতে সর্বদা মানব সেবা করার অঙ্গীকার করেছেন উন্মেষের সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ