• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে
রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ৪দিন ব্যাপী কর্মসূচী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2020   Sunday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে রাঙামাটিতে ৪দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কর্মসূচীর মধ্যে রয়েছে ৭ মার্চ শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা।

 

 ১৩ ই মার্চ শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা।

 

১৪ই মার্চ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে সংগীত প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে।

 

৩দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ১৭ ই মার্চ বিকেল ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্য্য পাদদেশে। ১৭ই মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা কর্তৃক আয়োজিত ৪দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ