• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের নারীর নিরাপত্তার জন্য চুক্তি’র বাস্তবায়ন জরুরী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2020   Sunday

পার্বত্য চট্টগ্রামে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে অবকাঠামোগত পরিবর্তন হলেও নারী সমাজের অবস্থার কোন অগ্রগতি হয়নি। বিশেষ করে পাহাড়ি নারীদের ওপর বহুমুখী সহিংসতা চেপে বসেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং প্রশাসনের অসহযোগিতায় বেশিরভাগ নারী নির্যাতনের ঘটনায় প্রতিবিধান মিলছে না। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতার কারণেই পাহাড়ে নারীর নিরাপত্তাহীনতার বড়ো কারণ।


রোববার বিশ^ নারী দিবস উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র উদ্যোগে খাগড়াছড়িতে অনুষ্ঠিত এক নারী সমাবেশে জনসংহতি সমিতির নেতারা এসব কথা বলেন।


মারমা উন্নয়ন সংসদ হলে সংগঠনের সভাপতি কাকলী খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা প্রকাশ পেলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিসিজেএসএস-র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, সহ-সভাপতি বিভু রঞ্জন চাকমা ও বিমল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, নারী সমিতির কেন্দ্রীয় সা: সম্পাদক মল্লিকা চাকমা, অনিতা রোয়াজা এবং রত্না তঞ্চগ্যা।


প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়াণ রাজনীতিক তাতিন্দ্র লাল চাকমা বলেন, সমাজে নারী-পুরুষের বৈষম্য রেখে দেশ এগোতে পারে না। আর পার্বত্য চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা রীতিমতো ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। দেশের বিশেষ সম্ভাবনাময় পার্বত্যাঞ্চলের নারীদের নিরাপত্তা বিধানে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের কোনই বিকল্প নেই বলে মত ব্যক্ত করেন তিনি।


সমাবেশের আগে বিশালাকার ও বর্ণাঢ্য এক শোভাযাত্রা ব্যানার ফেস্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ