• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    
 
ads

নানিয়ারচরে উইভ’র আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2020   Wednesday

রাঙামাটি নানিয়ারচর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)’র উদ্যোগে আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নানিয়ারচর উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নী’র সভাপতিত্বে ও উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)’র নির্বাহী কর্মকর্তা নাই উ প্রু মারমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান প্রগতি চাকমা। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাস্টার ট্রেইনার রিমি চাকমা।

 

সভায় কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা ও লিঙ্গভিত্তিক সহিংসতা দুরীকরণে কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে সংস্থার কার্যক্রম তুলে ধরা হয়।

 

বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাস্টার ট্রেইনার রিমি চাকমা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য বলার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিমাভী, নেদারল্যান্ড ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের  সার্বিক সহযোগিতায় রাঙামাটি জেলার নানিয়াচর ও কাউখালী উপজেলায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, মাসিক ব্যবস্থাপনা, ও লিঙ্গভিত্তিক সহিংসতা দুরীকরণে কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে কাজ করছেন বলে তিনি অবহিত করেন।

 

নানিয়ারচর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহিন খীসা, নানিয়ারচর থানার ওসি কবীর হোসেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের লিয়াজোঁ অফিসার শরীফ চৌহান, আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অভি প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

 

এসময় সভায় সভাপতি শিউলী রহমান তিন্নী বলেন, আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকল্পের প্রতিটি কার্যাবলী খুবই যৌক্তিক এবং কিশোরীদের জন্য উপযোগী। তিনি বিশেষ ভাবে মাসিক বান্ধব টয়লেট কার্যক্রমটির উপর গুরুত্ব আরোপ করে। এবং ভবিষ্যতে এই কার্যক্রমের সাথে যেন তাকে সম্পৃক্ত করার অনুরোধ জানান।

 

আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কাবারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকল্পের মাধ্যমে নানিয়ারচর উপজেলার নানিয়ারচর সদও, বুড়িঘাট ইউনিয়ন, ঘিলাছড়ি ইউনিয়নে ১০-২৫ বছর বয়সী কিশোরী ও তরুণীদের উন্নয়নে কাজ করবে উইভ। এ জন্য স্থানীয়ভাবে মেন্টর নির্বাচন ও কিশোরী ক্লাব গঠন করা হবে বলেও সভায় জানানো হয়। চলতি বছরের এপ্রিল থেকে নানিয়ারচর উপজেলায় কার্যক্রম শুরু করা হবে বলে জানান- আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুকান্ত চাকমা।

 

প্রকল্পে কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

 

উপজেলার কিশোরীদের কল্যাণে প্রকল্প গ্রহণ করায় সংস্থার কর্মকর্তাদের সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিবৃন্দবা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী-হেডম্যান ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন এবং  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ও সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ