• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

লামার মিরিঞ্জা পর্যটনের টাইটানিক পাহাড় থেকে লাফ দিয়ে ৮ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সর টাইটানিক পাহাড়ে থেকে শুক্রবার  পাহাড় থেকে লাফ দিয়ে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার(১৩) আত্মহত্যার চেষ্টা করে। তাকে  মুমূর্ষ অবস্থায় পাশ্ববর্তী চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শারমিন আকতারের পিতা মোঃ আমির হোসেন জানান, শুক্রবার সকালে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য শারমিন আক্তার বাড়ি থেকে বের হয়। লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মোঃ শওকত হোসেন ও তার সহযোগি মোঃ জুয়েল জোর পূর্বক শারমিনকে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে নিয়ে আসে। স্কুল থেকে সাত কিলোমিটার পূর্বে অবস্থিত মিরিঞ্জায় পাহাড়ের চূড়ায় মেয়েকে আটক করে রাখার খবর পেয়ে তার মা মনোয়ারা বেগম ও ¯কুল প্রধান শিক্ষক মোঃ মফিজ ছুটে আসেন। আত্মমর্যাদার বিষয় বিবেচনা করে ও লোক লজ্জার ভয়ে শারমিন সকলের উপস্থিতিতে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থার উদ্ধার করে  পাশ্ববর্তী চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। 

 

ইয়াংছা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন জানিয়েছেন, স্কুল ছাত্রী শারমিনকে মিরিঞ্জা নিয়ে আসার অভিযোগে মোঃ জুয়েল নামক একজনকে আটক করে পরবর্তিতে তার বড়ভাইয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। ছাত্রীর জ্ঞান ফিরলে তার বক্তব্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয় ইউ.পি মেম্বার মোঃ শহীদুজ্জামান জানান, মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ফুসলিয়ে মিরিঞ্জায় নিয়ে যাওয়া হয়েছে।

 

ছাত্রীটির মামা মোঃ শাহীন অভিযোগ করে জানান, মিরিঞ্জা পর্যটন থেকে শারমিনকে উদ্ধার করার সময় হাতেনাতে মোঃ জুয়েল নামক একজনকে আটক করে বিশেষ উদ্দেশ্যে ছেড়ে দেয়া হয়েছে।

 

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটির সম্পর্কে তিনি অবগত নয়। তবে অভিযোগ পেলে যথাযত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সিআর.

ads
ads
আর্কাইভ