• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে এনে নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর উদ্যোগে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন কেইউজে সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, এটিএন বাংলা ও কালের কন্ঠ প্রতিনিধি মুহাম্মদ আবু দাউদ, দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, একুশে টিভি প্রতিনিধি চিংমেপ্রু মারমা, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদার এবং প্রথম আলো প্রতিনিধি জয়ন্তী দেওয়ান প্রমুখ।


কেইউজে-এর সা: সম্পাদক কানন আচার্য্য-এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বিশিষ্ঠ লেখক ও উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির মল্লিক, পানছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান কবির সাজু এবং দৈনিক সবুজ পাতা’র দেশ সম্পাদক মো: জুলহাস উদ্দিন সংহতি বক্তব্য রাখেন।


বক্তারা অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের জেরে রাগের বসে কুড়িগ্রাম জেলা প্রশাসক সাংবাদিককে তুলে এনে নির্যাতন চালিয়েছে। পরে সাজা দিয়ে জেলে পাঠিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে প্রজাতন্ত্রের কর্মচারীদের এমন আচরণ গ্রহনযোগ্য নয়।


বক্তারা কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন, আরডিসি নাজিম উদ্দিনসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ