• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জন্ম শত বার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয়শিশু দিবস  উদযাপন উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও অস্থায়ী প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  সকাল ৯টায়  “বঙ্গবন্ধু ম্যুরাল”-এ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশচাকমা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।  এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মাসব্যাপী “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনী ও মুক্তিযুদ্ধ” বিষয়ক“আলোক চিত্র প্রদর্শনীর”উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। তাছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে “বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার”-এর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

 

“আলোক চিত্র প্রদর্শনী”এবং“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার”উদ্বোধন করার পর, সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর আদর্শকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। বিকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, অস্থায়ীপ ্রধানকার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদে রআবাসিক হলে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ