• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2020   Tuesday

পার্বত্য জেলা রাঙামাটিতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বনরূপা বাজার, সমতাঘাট, কাঁঠালতলী, ফরেস্টরোডসহ বেশ কয়েকটি এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সংগঠনটি।

 

এসময় জেলা ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা জানিয়েছেন, তারা নিজস্ব তহবিল গঠন করে এই বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার কার্যক্রম শুরু করেছে। বুধবার তাদের জেলা শহরের রিজার্ভ বাজারে এ কার্যক্রম চালানোর প্রস্তুতি রয়েছে।

 

এ প্রসঙ্গে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন সংকটকালীন সময়ের মতো বরাবরই ছাত্র ইউনিয়ন বিশ্বব্যাপী এই মহামারীতে জনগণের পাশে দাঁড়াচ্ছে। আমরা আমাদের নিজস্ব তহবিলের টাকায় শ্রমজীবী মানুষ ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। সারাদেশেই আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। তবে সম্প্রতি স্যানিটাইজার প্রস্তুতকরণের কাঁচামালের বাড়তি দাম ও সংকটের কারণে এ ধারা বেগমান রাখা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি এই মহামারী মোকাবিলায় সমাজের বিশিষ্টজন ও বড় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ