• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে
সেনাবাহিনীর পক্ষ থেকে শহরের প্রধান সড়কে ঔষুধ মিশ্রিত পানি ছিটানো ও গরীদের শুকনো খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2020   Saturday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে ও পরিবেশ দূষণমুক্ত করতে সেনাবাহিনীর রাঙামাটি রিজিনের পক্ষ থেকে শনিবার শহরের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি রাস্তায় ঔষুধ মিশ্রিত পানি ছিটানো হয়েছে। পাশাপাশি গরীব লোকজনদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

সকালের দিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকী ও  ২০ বীর-এর মেজর হাবিবুল্লাহ খানের নেতৃত্বে শহরের ভেদভেদী, বনরুপা, কলেজ গেইট, রিজার্ভ বাজার, তবলছড়ির প্রধান সড়কসহ বিভিন্ন পাহাড় ও মহল্লার সড়কে জীবানুনাশক পানি ছিটানো হয়েছে। এসময় মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লোকজনদের সচেতন থাকার জন্য আহ্বানও জানানো হয়।

 

অরপদিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকীর নেতৃত্বে কলেজ গেইটসহ বিভিন্ন এলাকায় বসবাসরত ১শ দিন মজুর ও গরীব লোকজনদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ