• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

সামাজিক দুরত্ব রক্ষার্থে ত্রান নিয়ে জনগণের দোরগোড়ায় কাপ্তাই ইউএনও

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2020   Saturday

করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল হতদরিদ্র জনগণের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিচ্ছেন সরকারি সহায়তা হিসাবে পাওয়া নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল ও লবন।

 

শনিবার তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীকে সাথে নিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব ত্রান সামগ্রী দরিদ্র পরিবার গুলোর হাতে তুলে দেন। এসময় তিনি সরকারি নির্দেশ মোতাবেক জনসাধারণকে ঘর থেকে বের না হবার পরামর্শ দেন।

 

এদিকে, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ জানান, গণপরিবহন বন্ধ থাকায় জনগণ ইউনিয়ন পরিষদে এসে ত্রান সামগ্রী নিতে পারছে না। একসাথে অনেক লোক সমাগম হওয়া এই মূহুর্তে বিপদজনক বিধায় তিনি এই কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি আরো জানান, পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নে এই কার্যক্রম চালানো হবে।

 

 চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই সংকটময় মূহুর্তে দরিদ্র শ্রেণীর জনগণের বাড়ীতে ত্রান সামগ্রী তুলে দেওয়া একটি মহত্ত্বের কাজ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ