• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কর্মহীন মানুষের বাড়ীতে রাঙামাটি জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2020   Sunday

করোনা ভাইরাস আতংকে ঘরে থাকা রাঙামাটিতে কর্মহীন ও গরীব আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান শুরু করেছে জেলা প্রশাসন।

 

রোবববার  রাঙামাটি পৌরসভার রসুলপুর এলাকায়  কর্মহীন ও গরীব ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহাযতা তুলে দেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এ সময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ জামাল উদ্দিন, ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গেল তিন দিনে রাঙামাটি পৌর শহর ও ১০ উপজেলার কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

 

জেলা প্রশাসক বলেন, রাঙামাটি জেলায় এই পর্যন্ত আড়াই হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে এখনো খাদ্য শষ্য মজুত রয়েছে। করোনা ভাইরাস আতংকে যারা কাজে যেতে পারছে না তাদের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌছে দেয়াই হচ্ছে আমদের মুল লক্ষ্য কেউ যাতে বলতে না পারে সরকার তাদের পাশে নেই। তিনি বলেন আগামী দিন গুলোতেও সরকার তাদের পাশে থাকবে এবং খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।

 

তিনি সরকারের পাশাপাশি সমাজর বৃত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এই সংকট মোকাবেলা করতে আমাদের বেগ পেতে হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ