• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

করোনা প্রতিরোধে দীঘিনালায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেনাবাহিনীর প্রচারণা

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2020   Friday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ধর্মীয় গুরুদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী।

 

শুক্রবার সকাল থেকে উপজেলার মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে মসজিদ,মন্দির ও কেয়াংসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনব্যাপী প্রচারণা চালায় সেনাবাহিনী।  এসময় ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন লোকজনকে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।


ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে দিনব্যাপী প্রচারণা শেষে ক্যাপ্টেন ফাহাদ বিন শফি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জরুরী প্রয়োজনে হাটÑবাজারে আসা লোকজনকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, বিভিন্ন সড়কে জীবানু নাশক স্প্রে করা ও মাইকিং করাসহ প্রানঘাতি এই ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে দীঘিনালা জোনের সেনাবাহিনী


বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি উপজেলার দুর্গম পাহাড়ী জনপদ রথিচন্দ্র কারবারী পাড়ায় হাম প্রতিরোধে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আক্রান্ত পরিবারদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। মানুষের সংকটময় মুহুর্তে সেনাবাহিনীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার বলেও জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ