• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমার নেতৃত্বাধীন ১৫ সদস্যের অর্ন্তবর্তীকালীন পরিষদ গতকাল রোববার দায়িত্বভার গ্রহন করেছেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নবনিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ ১৪ সদস্যরা ছাড়াও বিদায়ী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা এস এম জাকির হোসেনর পরিচালনায় এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা যোগদান পত্রে স্বাক্ষর করেন। পরে বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে জেলা পরিষদের পক্ষ থেকে বিদায় জানানো হয়।

 

যোগদান অনুষ্ঠান শেষে বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্য এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সকলের প্রতি আহবান জানান। পরে দলীয় শত শত নেতাকর্মী বিদায়ী চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে জেলা পরিষদ থেকে বিদায় জানায়।

 

এদিকে, নবনিযুক্ত পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহনের পর রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্য ও মানিকছড়ির সাপছড়িতে বীশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ও তিন পাহাড়ী মুক্তিযোদ্ধার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন  করেন। এসময় তারা এক মিনিট নীরবতা পালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ