• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বরকলে ১৫শ অসহায় পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2020   Monday

করোনা ভাইরাসের কারণে ঘরবাড়ী থেকে বের হতে না পারা কর্মহীন অসহায় দুঃস্থ মানুষদের মাঝে  সোমবার দূর্গম বরকল উপজেলায় ১৫শ অসহায় পরিবারের মাঝে  খাদ্যশস্য বিতরণ  করেছে রাঙামাটি জেলা পরিষদ। 

 

বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন বরকল উপজেলার ছোট হরিনা ১২ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরুজ্জামান সাইফ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন ও ৫নং বড় হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা।

 

ডি, ও, প্রদানকালে ১২ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরুজ্জামান সাইফ জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদ কর্তৃক বিতরণকৃত খাদ্যশস্যগুলো বরকল ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষগুলো যাতে সঠিকভাবে বন্টনের মাধ্যমে পাই এবং একই ব্যক্তি যাতে বার বার না পায় সে বিষয়ে ১২ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পের সার্বিক সহযোগিতা থাকবে।

 

এর আগে সুভলং ইউনিয়ন পরিষদ  ও বরকল সদর বাজারে পৃথক ভাবে অন্য ৩ইউনিয়ন পরিষদ চেয়াম্যানগনের হাতে খাদ্যশস্যের ডি,ও প্রদান করেন জেলা পরিষদেও সদস্যরা এ সময় সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা চাকমা’সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

ডি,ও বিতরণকালে প্রাক্তন  জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই যার যার অবস্থান থেকে এই কর্মহীন দুস্থ মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। যাতে করে কোন অসহায় পরিবার না খেয়ে কষ্ট না পায়।

 

জেলা পরিষদ সদস্য রেময়িানা পাংখোয়া বলেন, করোনা’সহ সকল দূর্যোগের কারণে যেসব অসহায় মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করে সেইসব অসহায় মানুষের পাশে থেকে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে।

 

 তিনি আরো বলেন, এর আগে গত ১এপ্রিল বরকল উপজেলার ৫টি ইউনিয়নের ২৬২টি অসহায় পরিবারের মাঝে জেলা পরিষদ হতে ৬কেজি চাল,  ১কেজি ডাল, ১লিটার তেল,  ১কেজি লবন,  ১কেজি আলু, সাবান’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। আজ বরকল উপজেলার ৫টি ইউনিয়নের ১৫শত পরিবারের মাঝে বিতরনের জন্য এই খাদ্যশস্যের ডি,ও চেয়ারম্যানদের মাঝে প্রদান করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ